লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: 16 নভেম্বর 2025

32 Views

The Civilians News

ফেনীর ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে স্মৃতিস্তম্ভে আগুনের বিষয়টি দেখতে পান স্থানীয়রা। তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, জুলাই স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ ও কয়েকটি অক্ষর আগুনে পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলন সাবেক সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি তৈরির জন্য এসব ঘটনা ঘটাচ্ছে। আমি মনে করি গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে হামলা প্রতিরোধে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে।’

সদর মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হেলমেট পরিহিত যুবক আগুন দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তাকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman