দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলার দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কার্যক্রম আরও সমন্বিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সভায় দলটির জেলা ও উপজেলা পর্যায়ের আহ্বায়ক এবং সদস্য সচিবরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল্লাহ আলামিন, আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক রাসেল আহমেদ এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক ও সহ-সাংগঠনিক বিভাগীয় সম্পাদক শওকত আলী।
দলীয় পর্যায়ে জেলা ও উপজেলা নেতৃত্বের মধ্যে যোগাযোগ জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চার জেলার নেতাদের পাশাপাশি উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও অংশ নেন।
তবে সভায় আলোচনার বিস্তারিত বিষয়, গৃহীত সিদ্ধান্ত কিংবা ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
