লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ

প্রকাশিত: 16 জানুয়ারী 2026

66 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ)। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের যাত্রা ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এনপিএ তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম শুরু করছে। আয়োজকদের দাবি, জনগণের অধিকার, ন্যায্যতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক রাজনীতিকে কেন্দ্র করেই এই প্ল্যাটফর্মের কাঠামো গড়ে তোলা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, প্রচলিত দলীয় রাজনীতির বাইরে গিয়ে একটি গণভিত্তিক রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলাই এনপিএর মূল লক্ষ্য। তারা জানান, জনগণের সমস্যা সরাসরি তুলে ধরতে এবং নাগরিকদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত করতে এনপিএ কাজ করবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক উদ্যোগ ও প্ল্যাটফর্মের উত্থান ঘটছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দুই হাজার আটশ’র বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এটি একদিকে রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ হলেও অন্যদিকে টেকসই নেতৃত্ব ও সংগঠন গড়ে তোলার চ্যালেঞ্জও তৈরি করেছে।

এনপিএর নেতারা বলেন, তারা শুধু ঘোষণা নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চান না। মাঠ পর্যায়ে কাজ, জনসম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়েই নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলতে চান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্ল্যাটফর্ম হিসেবে এনপিএ কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ভর করবে তাদের সংগঠনিক সক্ষমতা, ধারাবাহিকতা এবং জনগণের আস্থার ওপর।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman