লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফ্ল্যাট-জমি পুনর্বিক্রয়ে ডেভেলপারকে কোনো ফি দিতে হবেনা, সরকারের নতুন গেজেট।

প্রকাশিত: 15 নভেম্বর 2025

30 Views

The Civilians News

ফ্ল্যাট-জমি পুনর্বিক্রয়ে ডেভেলপারকে কোনো ফি দিতে হবেনা, সরকারের নতুন গেজেট।

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাফ কবলা দলিলমূলে ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয়, হস্তান্তর বা নামজারির সময় ডেভেলপার কোম্পানিগুলোর অতিরিক্ত অর্থ আদায় বা অনৈতিক অর্থ আদায় এবং হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ১৩ নভেম্বর প্রকাশিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, ডেভেলপাররা কোনো কোনোভাবেই (বিক্রয় অনুমোদন, নামজারি ফি বা অন্য কিছু) ক্রেতা-বিক্রেতার কাছ থেকে এক টাকাও আদায় করতে পারবে না। এটি ‘সম্পূর্ণ আইনবহির্ভূত’ বলে ঘোষণা করা হয়েছে। গেজেটটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয়।

গেজেটের মূল বার্তা: রিয়েল এস্টেট ডেভেলপাররা প্রথমবার সাফ কবলা দিয়ে ফ্ল্যাট বা জমি হস্তান্তর করার পর, পরবর্তী যেকোনো পুনর্বিক্রয়ে তাদের কোনো ভূমিকা থাকবে না। তারা ক্রেতাদের হয়রানি করতে পারবে না, অর্থ আদায় করতে পারবে না। কেউ এই আদেশ অমান্য করলে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০, বিধিমালা ২০১১ সহ প্রচলিত সব আইনে কঠোর শাস্তি (জরিমানা, লাইসেন্স বাতিল, ফৌজদারি মামলা) হবে।

এই সিদ্ধান্তের ফলে লাখো ফ্ল্যাট মালিক উপকৃত হবেন। আগে ডেভেলপাররা ‘নামজারি ফি’ নামে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আদায় করত, যা সম্পূর্ণ অবৈধ। এখন থেকে ক্রেতা-বিক্রেতা সরাসরি সাব-রেজিস্ট্রার অফিসে দলিল করতে পারবেন, ডেভেলপারের কোনো অনুমোদন লাগবে না। এটি জমি-ফ্ল্যাটের ক্রয়-বিক্রয় বাজারে স্বচ্ছতা আনবে এবং দুর্নীতি কমাবে।

এই বিষয়ে অভিজ্ঞদের অভিমত হল, এটি ক্রেতাদের অধিকার সুরক্ষার মাইলফলক। তবে বাস্তবায়নই চ্যালেঞ্জ। ডেভেলপারদের শক্তিশালী লবিং রয়েছে। সরকারকে মনিটরিং সেল গঠন করতে হবে। জনসাধারণকে সচেতন করতে হবে যে, কেউ ফি চাইলে তা প্রত্যাখ্যান করুন এবং অভিযোগ করুন। এই গেজেট জনস্বার্থে জারি হয়েছে, এর সুফল পেতে সবাইকে সোচ্চার থাকতে হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman