লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওসমান হাদীর শাহাদাতে এনসিপি’র শোক

প্রকাশিত: 18 ডিসেম্বর 2025

74 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনসিপি’র যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়। শোকবার্তায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বলা হয় শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী রাজনৈতিক কর্মী। দেশের সংকটকালে তিনি জনগণের পক্ষে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার আকস্মিক মৃত্যু দেশের রাজনীতিতে একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলে মন্তব্য করে এনসিপি।

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman