লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন সূত্র জানায়, বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমবেদনা জানাবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোকবার্তা ও শ্রদ্ধা জানানো হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফরকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উপস্থিতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে বাংলাদেশ সরকার খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman