লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

96 Views

The Civilians News

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোটো বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ সাত জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দিকে নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিলেন বিফেল ও তার পরিবারের সদস্যরা।

আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা গেছে, বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট উড়োজাহাজ। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। অর্থাৎ বিফেল ছিলেন এটির মালিক।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবাহওয়ার জেরে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিলের বিমান বন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি।

নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আছড়ে পড়ার বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং সেটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত বিমানটিতে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।

পরে পুড়ে যাওয়া বিমানটিতে থেকে গ্রেগ বিফলেসহ সাত জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার। ২০ বছরের ক্যারিয়ারে জাতীয় ও রাজ্যপর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং মোট ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২২ সালে অবসর নেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত দেশটিরি সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও নাম আছে বিফেলের।

বৃহস্পতিবার রানওয়েতে বিফেলের বিমান আছড়ে পড়ার পর স্টেটসভিল বিমানবন্দর ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। মার্কিন সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রণক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

সূত্র: রয়টার্স।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman