লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

প্রকাশিত: 01 জুন 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষে সচিবালয়ে নিয়মিত কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে উপস্থিত হন।

তিনি বলেন, দিনের শুরু থেকেই প্রধানমন্ত্রীর একাধিক ধারাবাহিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। এসব সরকারি কার্যক্রম ও বৈঠকে তিনি অংশ নিচ্ছেন।

সরকারি সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হওয়া সরকারি ছুটি শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমও স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ছুটি শেষে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক তদারকি এবং বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে আগামী কয়েক দিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman