লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত: 14 জুলাই 2026

64 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাস এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কার্যকর পদক্ষেপসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনব্যাপী আন্দোলনের একপর্যায়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বিকেল থেকে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে একদল এইচএসসি পরীক্ষার্থী মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে বটতলা গেটসংলগ্ন এলাকায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে মানিক মিয়া অ্যাভিনিউর উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। একই সঙ্গে আন্দোলনকারীদের স্থাপন করা অস্থায়ী ব্যারিকেডও অপসারণ করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল। জনভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে আন্দোলনের মধ্যেই বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, বৈঠকে চলমান এইচএসসি পরীক্ষা, পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রসংক্রান্ত বিষয় এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বৈঠক চলমান ছিল বলে তিনি জানান।

সাম্প্রতিক টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের কয়েকটি অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। তাই ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচি পুনর্বিন্যাস এবং শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে আরও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।

পরিস্থিতি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্টদের।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman

taraftarium24selcuksportstaraftarium24canlı maç izleselcuksportstaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izlecanlı maç izletaraftarium24canlı maç izletaraftarium24taraftarium24canlı maç izlecanlı maç izletaraftarium24canlı maç izletaraftarium24selcuksportscanlı maçtaraftarium24canlı maç izlecanlı maçtaraftarium24canlı maç izlecanlı maçcanlı maç izlecanlı maç izlecanlı maç izlecanlı maç izlecanlı maç izletaraftarium24taraftarium24taraftarium24taraftarium24taraftarium24taraftarium24canlı maç izletaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izle