লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বঞ্চিত চিকিৎসকদের প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রকাশিত: 31 মার্চ 2026

74 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সচিবালয়ে অবস্থানরত পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কথা বলে তিনি এ আশ্বাস দেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও প্রশাসনিক বৈষম্যের অভিযোগ তুলে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বঞ্চিত চিকিৎসকরা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান নেন।

সচিবালয় ত্যাগ করে গাড়িতে ওঠার আগমুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রতিনিধি দলের কাছে এগিয়ে যান এবং তাদের বক্তব্য শোনেন। এ সময় চিকিৎসক প্রতিনিধিরা সংক্ষিপ্তভাবে তাদের দাবি ও দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া অভিযোগ ও দাবিসংবলিত লিখিত আবেদন গ্রহণ করেন তিনি।

চিকিৎসকদের দাবি, দীর্ঘ সময় ধরে পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতিতে বৈষম্যের কারণে তারা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টির দ্রুত সমাধান প্রত্যাশা করছেন তারা।

স্বাস্থ্যখাতে প্রশাসনিক অসন্তোষ দীর্ঘদিনের সমস্যা। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত করতে সহায়ক হলেও কার্যকর সমাধান নির্ভর করবে দ্রুত নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman