লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশেষ অভিযান চলাকালে সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় র‌্যাবের একটি বিশেষ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মোতালেব। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‌্যাবে যোগ দিয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিএডি মোতালেব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। হামলায় আরও কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা র‌্যাবের তিন সদস্যকে জিম্মি করে নিয়ে যায়। জিম্মি র‌্যাব সদস্যদের উদ্ধারে ওই এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। দুর্গম পাহাড় ও ঘন জঙ্গলের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে উঠলেও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের অগ্রগতি ও জিম্মিদের অবস্থা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নতুন করে কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman