লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা অনুদান অনুমোদন

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান অনুমোদন করেছে অর্থ বিভাগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর অর্থ উপদেষ্টা মঙ্গলবার ২০ জানুয়ারি এ সংক্রান্ত নথিতে অনুমোদন দেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্ল্যাটটি শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তান ব্যবহার করবেন। তবে অনুদান কার্যকরের ক্ষেত্রে তাঁর স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, রাষ্ট্র শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোকও পালন করা হয়।

এদিকে, এই হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman