লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম বহনকারী জাহাজ চট্টগ্রামে

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

41 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

খাদ্য নিরাপত্তা জোরদার করতে সরকার টু সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান দেশে পৌঁছেছে। ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম বহনকারী এমভি এভিটা জাহাজটি রোববার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে নোঙর করেছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি ২ এর অধীনে এই গম আমদানি করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার ভিত্তিতে গম আমদানির কার্যক্রম কার্যকরভাবে শুরু হলো।

চুক্তি অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। তার মধ্যে প্রথম চালান হিসেবেই এই ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে এসেছে। আমদানিকৃত গমের ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মান যাচাই শেষে দ্রুত সময়ের মধ্যে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের অনিশ্চয়তার মধ্যে এই আমদানি দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখতে সহায়ক হবে। পর্যায়ক্রমে বাকি চালানগুলো আসলে সরকারি খাদ্য গুদামের সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman