লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে পেকুয়ায় যেতে পারেন তারেক রহমান

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

73 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

জুলাই গণ-আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য কক্সবাজারের পেকুয়ায় সফরের পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা বিএনপি।

সোমবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে তারেক রহমান কক্সবাজারে আসবেন এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের কক্সবাজার সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ‘কক্সবাজারে আসছেন তারেক রহমান’ শিরোনামে পোস্ট দিচ্ছেন।

রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আন্দোলনের কক্সবাজারের যোদ্ধা শাহেদুল ওয়াহিদ শাহেদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসতে পারেন তারেক রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

#তারেক_রহমান #ওয়াসিম_আকরাম #জুলাই_শহীদ #বিএনপি #পেকুয়া #কক্সবাজার #জুলাই_গণআন্দোলন #দ্য_সিভিলিয়ানস

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman