লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ জিয়ার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

68 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত কবরস্থানে তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে বেলা তিনটার একটু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। গতকাল যেই লাল সবুজ রঙে সাজানো বাসে করে বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন, আজও সেই বাসেই তিনি কবর জিয়ারতে আসেন। পথে বাসের সামনে দাঁড়িয়ে তিনি নেতা কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতির কারণে তাঁর গাড়িবহর ধীরগতিতে এগোতে দেখা যায়।

সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেন। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও পোস্টার দেখা যায়। পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমানের এই প্রথম বাবার কবর জিয়ারতকে বিএনপির নেতা কর্মীরা আবেগঘন মুহূর্ত হিসেবে দেখছেন। দলের একাধিক নেতা জানান, এই সফর রাজনৈতিক ও ব্যক্তিগত দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman