লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানের ফেসবুক পোস্ট: ‘আল্লাহ যাঁকে ইচ্ছা ক্ষমতা দেন, যাঁর থেকে ইচ্ছা কেড়ে নেন’

প্রকাশিত: 25 ডিসেম্বর 2025

96 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহ যাঁকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাঁর থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে কোরআনের একটি আয়াতের ভাবার্থ তুলে ধরে তারেক রহমান লেখেন, “হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”

তারেক রহমানের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করছেন। পোস্টের মন্তব্যের ঘরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক বার্তা মিলিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগে একই দিন ভোরে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি আরও একটি পোস্ট দেন। সকাল ৫টা ১৫ মিনিটে দেওয়া ওই পোস্টের শিরোনাম ছিল “ফেরা”। সেখানে নিজের একটি ছবি যুক্ত করে তিনি দেশে প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রতিটি বক্তব্য ও পোস্ট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই ধরনের পোস্ট শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, বরং এটি তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার প্রতিটি বার্তা আলাদা গুরুত্ব পাচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman