লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনসিপি’র ইশতেহারের মূল মটো নির্ধারণ করা হয়েছে “সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব”

প্রকাশিত: 30 জানুয়ারী 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে। ইশতেহারের মূল মটো নির্ধারণ করা হয়েছে “সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব”, যেখানে শিক্ষানীতি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, নারী অধিকার ও জুলাই চেতনার বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর গ্র্যান্ডে “তারুণ্য ও মর্যাদার ইশতেহার” শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে দলটির ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা উন্মোচন করা হবে। এই দিনই আহ্বায়ক নাহিদ ইসলাম ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, জানিয়েছে দলের মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম।

এনসিপি জানিয়েছে, ইশতেহারটি তরুণ নেতৃত্বে ভর করে তৈরী করা হয়েছে এবং এতে সার্বভৌমত্ব, ন্যায্যতার ভিত্তিতে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন অঙ্গীকার রাখা হয়েছে। দল সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ জুলাইয়ের সম্মানে ৩৬ দফা ইশতেহার প্রকাশ করা হবে। ইশতেহার প্রস্তুতিতে এহতেশাম হক প্রধান এবং ইশতিয়াক আকিব সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

ইশতেহারে দেখা দিয়েছে যুব ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি। এতে ১৬ বছর বয়সে ভোটাধিকার প্রদানের দাবি, আগামী পাঁচ বছরে এক কোটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নত বিনিয়োগ, এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে।

শিক্ষা খাতে ইশতেহারে মৌলিক অধিকার হিসেবে বৃদ্ধিত বরাদ্দ, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আধুনিক পাঠ্যক্রম, গবেষণামুখী উচ্চশিক্ষা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে বলে উল্লেখ করা হয়েছে। ইন্টার্নশিপ সম্প্রসারণ, রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সনদ ব্যবস্থা চালুর পরিকল্পনা রাখা হয়েছে।

নারী অধিকার সংক্রান্ত অঙ্গীকারে আইনি সুরক্ষা থেকে শুরু করে চাকরি ও উন্নয়ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া সরকারি প্রশাসন, দুর্নীতি দমন ও আমলাতন্ত্রকে সেবামুখী ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল ধরনের হস্তক্ষেপ বন্ধ, দুর্নীতি বিরোধী দ্রুত বিচার ও শক্তিশালী নিয়োগ কাঠামোসহ ডিজিটাল গভর্ন্যান্স চালুর প্রতিশ্রুতি রাখা হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman