লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ত্রয়োদশ সংসদ নির্বাচন: যাচাই শেষে বৈধ ১,৮৪২ মনোনয়ন, বাতিল ৭২৩

প্রকাশিত: 05 জানুয়ারী 2026

51 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সারাদেশের ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বাতিল করা হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক এ এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ৩০০ আসনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে দাখিল হয় ২ হাজার ৫৬৮টি। যাচাই শেষে বৈধ ঘোষিত হয় ১ হাজার ৮৪২টি এবং বাতিল হয় ৭২৩টি।

আঞ্চলিক হিসাবে রংপুর অঞ্চলের ৩৩ আসনে জমা পড়া ২৭৯টি মনোনয়নের মধ্যে ২১৯টি বৈধ হয়। রাজশাহী অঞ্চলের ৩৯ আসনে বৈধ ১৮৫টি, খুলনা অঞ্চলের ৩৬ আসনে বৈধ ১৯৬টি মনোনয়ন রয়েছে। ঢাকা অঞ্চলের ৪১ আসনে জমা পড়া ৪৪২টি মনোনয়নের মধ্যে ৩০৯টি বৈধ ঘোষণা করা হয়েছে, যা সংখ্যায় সবচেয়ে বেশি।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে ১৯৯টি, কুমিল্লা অঞ্চলে ২৫৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১৩৮টি, সিলেট অঞ্চলে ১১০টি, বরিশালে ১৩১টি এবং ফরিদপুর অঞ্চলে ৯৬টি মনোনয়ন বৈধ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে তাঁর মনোনয়ন যাচাই ছাড়াই নিষ্পত্তি করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman