লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

প্রকাশিত: 17 মার্চ 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়কযাত্রা স্বস্তিদায়ক রাখতে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে তিনদিন এবং ঈদের পরের তিনদিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে, যাতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা যায়।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। অর্থাৎ জরুরি সরবরাহব্যবস্থা সচল রাখতে এসব পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

বিআরটিএ আরও জানিয়েছে, মহাসড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। যানজট ও দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। প্রয়োজনে হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতি বছর ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামে ফেরেন। ফলে মহাসড়কে চাপ বেড়ে যায়। এ পরিস্থিতি সামাল দিতেই আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman