লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যাকাণ্ডে দুই আসামির ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: 21 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিমকে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার আদালত এই দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ রিমান্ড আবেদনে উল্লেখ করেন, গ্রেফতার সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম এজাহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (৩৭) এবং তার এক অজ্ঞাতনামা সহযোগীকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই সহযোগিতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তদন্তে আরও জানা গেছে, সিভিয়ন ডিউ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগিনা। এই সংযোগ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যাকাণ্ড হিসেবে তদন্তাধীন রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman