লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 05 এপ্রিল 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ৫ এপ্রিল: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্মারক হিসেবে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখা যায়। অন্য ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক আরও সক্রিয় রাখার কূটনৈতিক বার্তাও এই সাক্ষাতে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং রাজনৈতিক যোগাযোগ জোরদারের ইঙ্গিত এতে পাওয়া যাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman