লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শান্তি আলোচনায় চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

প্রকাশিত: 12 এপ্রিল 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় কোনো চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এ তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, প্রায় ২১ ঘণ্টা ধরে দুই পক্ষ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করেছে কিন্তু ইরান তা মেনে নেয়নি।

আলোচনার আয়োজক পাকিস্তান এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বৈঠকে কোনো ঘাটতি থাকলে তার জন্য ইসলামাবাদ দায়ী নয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির এর আতিথেয়তাকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেন তিনি।

এই বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। আলোচনায় লেবানন সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং জব্দকৃত ইরানি সম্পদ ইস্যু গুরুত্ব পায় বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসি জানিয়েছে, দীর্ঘদিনের বৈরিতার পর সরাসরি আলোচনায় বসা নিজেই একটি বড় কূটনৈতিক অগ্রগতি। যদিও চুক্তি না হওয়ায় সমস্যায় তাৎক্ষণিক সমাধান আসেনি।

আলোচনায় চুক্তি না হলেও সংলাপ চালু থাকা ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে। পারস্পরিক অবিশ্বাস কাটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman