লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বর্জ্য ফেলতে আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি: সমবায় প্রতিমন্ত্রী

প্রকাশিত: 14 জুন 2026

7 Views

The Civilians News

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি। সেখানে শিল্প কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তি কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন তিনি।

শাহে আলম বলেন, ‘ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যেন আর কোনো ভাবেই মহাসড়কের পাশে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman