লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন স্বচ্ছতার বার্তা, ‘ইঞ্জিনিয়ারিং’ এর প্রমান পায়নি ইইউ

প্রকাশিত: 28 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় ধরনের ইতিবাচক বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা ফলাফল প্রভাবিত করার মতো কোনো অভিযোগ তারা পায়নি।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন মিশনপ্রধান ইভার্স ইজাবস। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের কারচুপি বা কাঠামোগত হস্তক্ষেপের প্রমাণ তাদের নজরে আসেনি।

তবে নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ১৯টি সুপারিশ দিয়েছে ইইউ। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং ভোটার আস্থা বাড়ানোর বিষয়গুলো।

ইইউ পর্যবেক্ষণ মিশন জানায়, গত বছরের শেষ দিক থেকে তারা বাংলাদেশে অবস্থান করছে এবং নির্বাচন দিবসে ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। এসব পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছিলেন।

এর আগে নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে সেই পর্যবেক্ষণের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইইউর এই মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচনকে নতুন করে আলোচনায় আনবে। তবে সুপারিশগুলোর বাস্তবায়নই নির্ধারণ করবে ভবিষ্যতের নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman