লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মিমোর মৃত্যুতে ক্ষোভ: সুদীপ চক্রবর্তী ও হানীর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ঢাবি’র থিয়েটার শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রকাশিত: 28 এপ্রিল 2026

76 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে কেন্দ্র করে উল্লেখিত বিভাগ এর শিক্ষার্থীরা বিশ্যবিদ্যালয় জুড়ে তীব্র আন্দোলন ও প্রতিবাদ করছে। হত্যায় প্ররোচনা দানকারী শিক্ষকদের বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির অবসানের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে সাত দফা দাবি উত্থাপন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী ও উম্মে হানীর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নিপীড়ন, ফলাফল ও চাকরির প্রলোভন দেখানো এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি গড়ে উঠেছে। এসবের অবসান ঘটাতে অভিযুক্তদের চাকরিচ্যুত করা এবং প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া মিমোর পরিবারের জন্য আইনি লড়াইয়ের সম্পূর্ণ ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করার দাবি তোলা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলা হয়েছে।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে একাডেমিক কাজের বাইরে অযাচিত যোগাযোগ বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং শিক্ষক মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীদের মতে, মিমোর অকাল মৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের নিপীড়নেরই মর্মান্তিক পরিণতি। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman