লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যার নেপথ্যে যারা, সবার নাম ঠিকানা প্রকাশ হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

115 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে যারা মূল পরিকল্পনাকারী ও জড়িত, তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, এটি একটি রহস্যজনক ও সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে যারা অর্থ জুগিয়েছে, পরিকল্পনা করেছে এবং বাস্তবায়ন করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো সায়েন্টিফিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও ডিবি পুলিশ উদ্ধার করেছে।

তদন্তের অগ্রগতির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। তদন্তে ২১৮ কোটি টাকার স্বাক্ষরযুক্ত একটি চেক উদ্ধার করা হয়েছে, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে।

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ হাদি হত্যার বিচার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিচ্ছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman