লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জুলাইয়ের গ্রাফিতি অপসারণ নিয়ে বিভ্রান্তি, কার ইশারায় মুছে যাচ্ছে জুলাইয়ের গ্রাফিতি

প্রকাশিত: 18 মে 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র বা গ্রাফিতি অপসারণ নিয়ে চট্টগ্রামে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জানিয়েছে, এ ধরনের কোনো নির্দেশনা মেয়র ডা. শাহাদাত হোসেন দেননি।

রোববার এক বিবৃতিতে চসিক জানায়, নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অবৈধ দেয়াললিখন, ব্যানার, পোস্টার ও আবর্জনা অপসারণ করা হয়ে থাকে। তবে কোনো শিল্পকর্ম, সামাজিক সচেতনতামূলক বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গ্রাফিতি অপসারণের নির্দেশনা দেওয়া হয়নি।

চসিকের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অত্যন্ত সংবেদনশীল ও আবেগঘন বিষয়, এবং এ ধরনের কাজ অপসারণের প্রশ্নই ওঠে না। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি গ্রাফিতি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরে নগরজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠেছে “কার ইশারায় মুছে যাচ্ছে জুলাইয়ের গ্রাফিতি।”

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এসব দেয়ালচিত্র ছিল আন্দোলনের ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক।

চসিক অবশ্য বলছে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের বাইরে আলাদা করে কোনো ঐতিহাসিক বা শিক্ষামূলক গ্রাফিতি অপসারণের সিদ্ধান্ত হয়নি। নগরবাসীকে গুজব বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman