লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাজার তদারকিতে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 22 ফেব্রুয়ারী 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে আজ রোববার সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, রাজধানীর চকবাজারের মৌলভীবাজারে অভিযানের সময় সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া হয়। এতে সাধারণ ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। বক্তারা বলেন, বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান জরুরি। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ দাবি করেন। তারা বলেন, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট ও অস্বচ্ছ লেনদেন বন্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। ব্যবসায়ীদের বৈধ ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করার পাশাপাশি আইন অমান্যকারীদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজধানীসহ সারাদেশে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করতে হবে। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman