লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতীয় জঙ্গী বিমান তেজাসের পতন, পাইলট নিহত

প্রকাশিত: 21 নভেম্বর 2025

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে যখন এয়ারশোর শেষ দিনের উত্তেজনা চরমে, তখন হঠাৎ একটা গর্জন কাঁপিয়ে দিল পুরো জায়গাটা। ভারতীয় বিমানবাহিনীর HAL তেজাস যুদ্ধবিমানটি ডেমোনস্ট্রেশন ফ্লাইটে উড়ছিল। দর্শকরা চিৎকার করে উঠল যখন বিমানটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ঝাঁপ দিল এবং মাটিতে পরেই বিস্ফারিত হলো। আকাশের দিকে উঠে গেলো আগুনের গোলা। কালো ধোঁয়ার মেঘ উঠে আকাশ ছুঁয়ে ফেলল। আর সেই আগুনের মধ্যে অদৃশ্য হয়ে গেল পাইলট ও ভারতীয় জঙ্গী বিমান তেজাস।

এটা কোনো সিনেমার দৃশ্য নয়। আজ, ২১ নভেম্বর ২০২৫, দুবাই এয়ারশোর চতুর্থ দিনে ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় সময় দুপুর ২:১০ মিনিটে, বিমানবন্দরের পশ্চিম প্রান্তে তেজাসটি মাটিতে আছড়ে পড়ল। দর্শকরা চোখ কপালে তুলে দেখল, বিমানটা কয়েকবার আকাশে চক্কর খেয়েই হটাৎ ডাইভ দিলো সোজা মাটির দিকে। কোনো প্যারাশুট, কোনো ইজেকশন সিট কোনো কিছুই বিমান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। পাইলটের নাম উইং কমান্ডার নামানশ স্যাল। ভারতীয় বিমানবাহিনী নিশ্চিত করেছে, তিনি মারা গেছেন। “পাইলটের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে আছি,” বলেছে আইএফ-এর বিবৃতিতে।

দুবাই মিডিয়া অফিস তাৎক্ষণিক বক্তব্য দিয়েছে: “ভারতের তেজাস যুদ্ধবিমান এয়ারশোর ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। পাইলটের দুঃখজনক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস আর ইমার্জেন্সি টিমগুলো দ্রুত সাইটে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।” ছবিগুলোতে দেখা যায় কালো ধোঁয়ার স্তম্ভ, আগুনের লেলিহান শিখা আর দর্শকদের মুখে আতঙ্ক। স্যাম্পল ফ্লাইংয়ের ম্যানেজিং এডিটর টম বুন বলেছেন, “আমি মিটিংয়ে বসে ছিলাম, হঠাৎ কেউ চিৎকার করে উঠল ‘ওহ শিট’। ঘুরে দেখি আকাশে আগুনের বল উঠছে।”

তেজাসটা ভারতের দেশীয় গর্ব। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি এই লাইটওয়েট সিঙ্গল-ইঞ্জিন ইউসিএ বিমানটি ২০১৬ সাল থেকে সার্ভিসে। এটা ভারতের অ্যাডভান্সড ফাইটার ফ্লিটের ভবিষ্যৎ। চীনের সামরিক উন্নয়ন আর পাকিস্তানের সঙ্গে টেনশনের মধ্যে ভারত ৯৭টা তেজাস Mk1A অর্ডার করেছে।

এটা তেজাস এর দ্বিতীয় ক্র্যাশ। গত বছর রাজস্থানে একটা তেজাস ক্র্যাশ হয়, তখন পাইলট ইজেক্ট করে বেঁচে যান। আজকের ঘটনায় কেন ইজেকশন সিস্টেম কাজ করল না কেন, সেটা এখনো রহস্য।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেছেন, “এই দুর্ঘটনায় একজন সাহসী আইএফ পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের সঙ্গে আমরা আছি।” চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও শোক জানিয়েছেন। আইএফ একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে এই ঘটনার কারণ খুঁজতে। সম্ভবত টেকনিক্যাল ফল্ট বা পাইলট এরর, কিন্তু এখনো কিছু বলা যায়নি।

দুবাই এয়ারশো ২০২৫-এ ১৪৮,০০০-এর বেশি দর্শক এসেছে। ১,৫০০ কোম্পানির এক্সিবিট করেছে। ক্র্যাশের পর ৯০ মিনিটের মধ্যে ফ্লাইং ডিসপ্লে আবার শুরু হয়েছে। কিন্তু সেই আগুনের ছবিটা সবার মনে গেঁথে গেছে। ভারতের এই গর্বের বিমানটি আজ একটা কালো অধ্যায় লিখে দিয়েছে।

 

 

সূত্র: Al Jazeera, Simple Flying, DW, Indian Express, India Today, NDTV, Khaleej Times, Gulf News, Dawn, Reuters

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman