লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইসলামাবাদে শিয়া-সুন্নি ভেদাভেদ ভুলে ঐক্যের নামাজে ইরান পাকিস্তান নেতৃত্ব

প্রকাশিত: 12 এপ্রিল 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রমী এক ঐক্যের বার্তা দিলেন ইরান ও পাকিস্তান এর শীর্ষ নেতারা। রাজধানী ইসলামাবাদে একই কাতারে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেছেন দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

নামাজে অংশ নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিল্ড মার্শাল অসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ প্রতিনিধি দলের সদস্যরা।

ছবিতে দেখা যায়, দুই দেশের নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। বিশ্লেষকদের মতে, এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং শিয়া সুন্নি বিভেদ ভুলে মুসলিম বিশ্বের ঐক্যের একটি শক্তিশালী বার্তা।

বর্তমানে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে যৌথ নামাজ আদায়কে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এটি মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব ও সংহতির প্রতীক। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আল্লাহর সামনে দাঁড়ালে মতাদর্শগত বিভেদ গুরুত্ব হারায়।

আন্তর্জাতিক গণমাধ্যম জিও নিউজ, ডন এবং প্রেস টিভি জানিয়েছে, এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

 

সূত্র: Geo News, Dawn, Press TV

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman