লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ন্যাটো থেকে কি স্পেনের সদস্যপদ বাতিল হতে চলেছে

প্রকাশিত: 24 এপ্রিল 2026

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ন্যাটো জোটের সদস্য স্পেন-এর সদস্যপদ স্থগিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে, সম্প্রতি রয়টার্স এমন একটি তথ্য সামনে এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ ইমেইলে দেখা গেছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে সহযোগিতা না করা মিত্র দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে স্পেনের বিরুদ্ধে সাময়িকভাবে ন্যাটো সদস্যপদ স্থগিতের মতো পদক্ষেপও আলোচনায় রয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে বিশ্লেষকরা বলছেন, ন্যাটো এর কাঠামো অনুযায়ী কোনো সদস্য দেশকে সহজে স্থগিত বা বহিষ্কার করার সুস্পষ্ট বিধান নেই। ফলে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে তা জোটের ভেতরে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতেও তাদের অবস্থান পুনর্বিবেচনার কথা ভাবছে, যা যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু।

এখন পর্যন্ত এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা স্পেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমা জোটের ভেতরেও মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য কতটা টিকে থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman