লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরান হামলার সময় যুক্তরাষ্ট্রে রহস্যময় ভূমিকম্প

প্রকাশিত: 03 মার্চ 2026

122 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটির আশপাশে ধারাবাহিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময়ের সঙ্গে মিলে যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, “এরিয়া ৫২” নামে পরিচিত ওই সামরিক স্থাপনাটি অতীতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও পরীক্ষামূলক সামরিক প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত ছিল বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হয়। এলাকা দীর্ঘদিন ধরেই কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার কারণে আলোচনায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) সেখানে ২ দশমিক ৫ মাত্রার বেশি শক্তির অন্তত ১৬টি ভূমিকম্প রেকর্ড করেছে। গত এক সপ্তাহে মোট ১০০টিরও বেশি ভূমিকম্প শনাক্ত হয়েছে, যেগুলোর মাত্রা ১ দশমিক ০ থেকে ৩ দশমিকের বেশি পর্যন্ত ছিল।

ডেইলি মেইল বলছে, এই ভূমিকম্পগুলোর সময়কাল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার শুরুর সময়ের সঙ্গে প্রায় একই সময়ে ঘটেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ভূমিকম্পগুলোর সঙ্গে কোনো সামরিক কার্যক্রম বা পরীক্ষার সরাসরি সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি। ভূকম্প বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের ক্ষুদ্র মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক টেকটোনিক গতিবিধির ফল বলেই বিবেচনা করেন।

বিশ্লেষকদের মতে, ঘটনাগুলোর সময়গত মিল থাকলেও এর মধ্যে বাস্তব কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে আরও বৈজ্ঞানিক তদন্ত প্রয়োজন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman