লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সম্পর্কে নতুন গতি

প্রকাশিত: 25 নভেম্বর 2025

76 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ফ্রান্সকে বাংলাদেশের “দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী” হিসেবে অভিহিত করে বলেছেন, ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনের প্রাক্কালে এই সময়টিই দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার উপযুক্ত মুহূর্ত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে যমুনা স্টেট গেস্ট হাউসে নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মার্ক সের-শারলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রফেসর ইউনুস এ কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন এবং গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতায় দুই দেশের অভিন্ন স্বার্থের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত সের-শারলে বলেন, “বাংলাদেশ ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার। এ অঞ্চলে প্রায় ১৫ লক্ষ ফরাসি নাগরিক বসবাস করেন। আমরা চাই বাংলাদেশের সঙ্গে উন্মুক্ততা ও স্বাধীনতার ভিত্তিতে আরও গভীর সম্পর্ক।”

তিনি ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন এবং কঠিন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনার ফরাসি অভিজ্ঞতা ভাগ করে নেয়ার প্রস্তাব দেন। বিশেষ করে ভুয়া তথ্য ছড়ানো ও সামাজিক বিভাজন মোকাবিলায় ফ্রান্সের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে বলে মন্তব্য করেন।

প্রফেসর ইউনুসের নেতৃত্বে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়া হবে, বাণিজ্য ও বিনিয়োগে ফ্রান্স আরও সক্রিয় হবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের সফর ও যৌথ কার্যক্রমের মাধ্যমে সম্পর্কে নতুন গতি সঞ্চারের প্রতিশ্রুতি দেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman