লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রকাশিত: 13 মার্চ 2026

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ বিএনপি নেতা ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হোপিটাল ঢাকা এ গেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী কিছু সময় মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকেও তিনি রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ চিকিৎসকরা।

এর আগে বিএনপি সূত্রে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করা হবে। ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman