লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিদেশীদের কাছে বন্দর ইজারা: ছাত্র সংগঠনের কঠোর প্রতিবাদ

প্রকাশিত: 23 নভেম্বর 2025

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর ও নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করেছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’।

সংগঠনের নেতারা বলেছেন, এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা এটিকে “সিঙ্গাপুর মডেল” নয়, বরং “আফ্রিকাকে পরিণত করার মডেল” বলে আখ্যায়িত করেছেন।

সংগঠনের আহ্বায়ক মুহম্মদ জিংয়াউল হকসহ নেতারা জানান, ডিপি ওয়ার্ল্ড ও এপিএম টার্মিনালসের মতো কোম্পানির হাতে বন্দর গেলে রাজস্বের বড় অংশ বিদেশে চলে যাবে, নিত্যপণ্যের দাম বাড়বে, হাজার হাজার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং দেশীয় উদ্যোক্তারা কর্মচারীতে পরিণত হবেন।

তারা আরও অভিযোগ করেন, ভারত, ইজরাইল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে এই চুক্তি হচ্ছে, যা ভবিষ্যতে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের দুয়ার খুলে দিতে পারে।
সিঙ্গাপুর ও ভিয়েতনামের উদাহরণ টেনে তারা বলেন, সিঙ্গাপুর তার কোনো কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়নি। ভিয়েতনামও এককভাবে কোনো টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছাড়েনি। অথচ বাংলাদেশে পুরোপুরি ইজারা দেওয়ার পরিকল্পনা চলছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী।

সংগঠন অবিলম্বে ডিপি ওয়ার্ল্ড ও এপিএম টার্মিনালসের সঙ্গে সব চুক্তি বাতিল এবং প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছে। সংসদ না থাকায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে “বন্দর ইজারা: লাভ না ক্ষতি” শীর্ষক উন্মুক্ত জন আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman