লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজউক প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় ১ ডিসেম্বর

প্রকাশিত: 25 নভেম্বর 2025

80 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ রবিউল আলম যুক্তিতর্ক শুনানি শেষে এই দিন ধার্য করেন। মামলায় একমাত্র কারাবন্দি আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। বাকি সবাই পলাতক।

দুদকের অভিযোগ:
– শেখ হাসিনার পরিবারের সদস্যরা প্লট বরাদ্দের যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে ৬টি প্লট বাগিয়ে নেন।
– রেহানার নামে ১০ কাঠা, অন্যদের নামে আরও প্লট বরাদ্দ দেওয়া হয়।
– এতে রাষ্ট্রের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

মামলায় অন্যান্য আসামি:
– সাবেক গৃহায়ন সচিব কাজী ওয়াছি উদ্দিন
– সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
– রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা
– সাবেক সদস্য তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর সামসুদ্দিন চৌধুরী (অব.) প্রমুখ

এই মামলা ছাড়াও পূর্বাচল প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ পরিবারের সদস্যদের নামে আরও ৫টি পৃথক মামলা চলছে। সবগুলোতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

দুদক সূত্র জানায়, এই প্লট বরাদ্দে অনিয়মের পরিমাণ কয়েকশ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিচার চলাকালে ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman