লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৫ হাজার ভোটারের স্বাক্ষরে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। সোমবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসনিম জারা। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সম্ভব হয়েছে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন তাসনিম জারা। সেখানে তিনি উল্লেখ করেন, প্রায় ৫ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়েছে এবং এই নির্বাচন শুধু তাঁর নিজের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য।

পোস্টে তিনি লেখেন, শীতের সকাল কিংবা গভীর রাতেও কর্মব্যস্ততার মধ্য দিয়ে যেসব মানুষ স্বাক্ষর দিতে এসেছেন, এই কৃতিত্ব মূলত তাঁদের। পরিবার পরিজন, বন্ধু স্বজনদের সঙ্গে নিয়ে ভোটারদের অংশগ্রহণ তাঁকে নতুন সাহস দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ, সাধারণ মানুষের ব্যক্তিগত প্রচেষ্টা এবং বয়স্ক ভোটারদের আন্তরিক সমর্থন পুরো প্রক্রিয়াকে অর্থবহ করে তুলেছে। একজন বৃদ্ধ ভোটারের দেওয়া প্রতিশ্রুতি ও তা রক্ষা করার ঘটনাও পোস্টে তুলে ধরেন তাসনিম জারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী যাত্রা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman