ভূমিকম্পে রাজধানী ঢাকার বংশালের কসাইটুলিতে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলিতে হঠাৎ করে পাঁচ তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ বলেন, ‘ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।’
