লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩

প্রকাশিত: 21 নভেম্বর 2025

23 Views

The Civilians News

ভূমিকম্পে রাজধানী ঢাকার বংশালের কসাইটুলিতে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলিতে হঠাৎ করে পাঁচ তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

‎বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ বলেন, ‘ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman