লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: 21 নভেম্বর 2025

20 Views

The Civilians News

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।’

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। ‘

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী- এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman