লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দাউদকান্দিতে বাস অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে দগ্ধ হয়ে নিহত ৪

প্রকাশিত: 09 জানুয়ারী 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন দগ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার ৯ জানুয়ারি দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর আগুন ধরে বাস অটোরিকশা ও মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে যায়। এতে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যানবাহনগুলোতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শিশুসহ চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman