লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিএসএফের গুলির ধমকি, বিজিবির আগুনঝরা জবাব — ‘আমরা কি বসে থাকব’

প্রকাশিত: 11 জুন 2026

16 Views

The Civilians News

সীমান্তে নতুন উত্তেজনা, পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টায় বাংলাদেশ-ভারত সীমান্তে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় এখন থমথমে পরিস্থিতি। ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিজিবিকে সহায়তা করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

গভীর রাতে মাইকিংয়ের সাড়ায় স্থানীয় জনতা লাঠি, ফালা ও দেশীয় অস্ত্র নিয়ে সীমান্ত পাহারায় নেমেছে। গত ১০ দিনে সীমান্তের ৩৬টি পয়েন্টে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

গতকাল বুধবারের ঘটনা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বিএসএফ একজন প্রায় ৬০ বছর বয়সী ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পুশ করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে বিএসএফের সদস্যরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার হুমকি দেয়।
বিজিবির ৩৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন তীব্র প্রতিবাদ করে বলেন, “আপনারা গুলি করলে কি আমরা বসে থাকব? আমাদের কি গুলি নেই?”

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সকাল সাড়ে ১০টায় সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান হয়নি। বিএসএফ ঐ ব্যক্তিকে ফিরিয়ে নিতে অস্বীকার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে চলে যায়। বৈঠক চলাকালে বিএসএফ সদস্যরা আবারও গুলি করার হুমকি দিলে বিজিবি কড়া জবাব দেয়।
এসময় বিজিবির পেছনে আনসার সদস্য, পুলিশ ও শত শত স্থানীয় জনতা লাঠি-সোঁটা হাতে অবস্থান নিয়ে “ঐ ঐ” বলে চিৎকার করে। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman