লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সৌরবিদ্যুৎ উৎপাদনে ২০৩৫ সাল পর্যন্ত কর শূন্য করার প্রস্তাব

প্রকাশিত: 11 জুন 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পরিবেশবান্ধব জ্বালানি খাতে বড় ধরনের কর ছাড়ের ঘোষণা এসেছে নতুন বাজেটে। সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ দিতে ২০৩৫ সাল পর্যন্ত এ খাতে কর হার শূন্য শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সৌরবিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি কর সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের জ্বালানি নির্ভরতা কমবে এবং আমদানি করা জ্বালানি তেলের ওপর চাপ হ্রাস পাবে।

তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে ভোক্তাদের জন্য ৫ শতাংশ কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাধারণ ব্যবহারকারীরা আর্থিকভাবে কিছুটা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্যবহারে উৎসাহ দিতে বিআরটিএতে নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়কর কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। আগে যেখানে ২ লাখ টাকা পর্যন্ত কর ছিল, সেখানে নতুন প্রস্তাবে ইঞ্জিন বা ক্যাপাসিটির ওপর ভিত্তি করে তা কমিয়ে ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

নীতিনির্ধারকদের মতে, সৌরবিদ্যুৎ ও ইভি ব্যবহারের বিস্তার দেশের পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্পায়নকে টেকসই ও পরিবেশবান্ধব পথে নিতে সরকার জ্বালানি খাতে এই ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ মেয়াদে শূন্য কর সুবিধা বিনিয়োগকারীদের সৌরবিদ্যুৎ খাতে আকৃষ্ট করতে পারে। তবে বাস্তবায়নের জন্য অবকাঠামো ও গ্রিড সক্ষমতা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman