লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মেজাজ হাড়িয়ে আইসিসি’র জরিমানায় বাবর

প্রকাশিত: 18 নভেম্বর 2025

26 Views

The Civilians News

মেজাজ হাড়িয়ে আইসিসি'র জরিমানায় বাবর

বাবরের সেঞ্চুরি-সিরিজ জয়ের উচ্ছ্বাসে ছোট্ট কালি: স্টাম্পে ব্যাটের আঘাতে আইসিসির জরিমানা!

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজম এই সিরিজে ছিলেন পুরোদস্তুর ছন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানস্কোরার (১৬৫ রান), দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি এবং সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন এই পাকিস্তানী ক্রিকেট সেনসেশন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের একটি মুহূর্ত বাবরকে আলোচনায় এনে দাঁড় করালো। ইনিংসের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর মেজাজ হারিয়ে ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। বাবর। এই আচরণ আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ অপরাধের (ধারা ২.২) আওতায় পড়ে।

ম্যাচ রেফারি আলী নাকভি বাবরের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন এবং তার খাতায় যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটাই বাবরের প্রথম শাস্তি। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদনের পর বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি জানিয়েছে, লেভেল-১ অপরাধে সতর্কতা থেকে সর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও সর্বোচ্চ দুটি ডিমেরিট পয়েন্ট পর্যন্ত শাস্তি হতে পারে। চারটি ডিমেরিট পয়েন্ট জমলে তা একটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়কে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।

সিরিজ জয় আর ব্যক্তিগত মাইলফলকের আনন্দের মাঝে এই ছোট্ট জরিমানা বাবরের জন্য শিক্ষা হয়ে থাকল। পাকিস্তান ক্রিকেট ভক্তরা অবশ্য আশা করছেন, এই ঘটনা তাকে আরও পরিণত ও ধৈর্যশীল খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে।

 

 

সূত্র: ESPNcricinfo, ICC Official Website, Cricbuzz,

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman