লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার বুকে সংক্রমণ: নিবিড় পর্যবেক্ষণে এভারকেয়ারে

প্রকাশিত: 24 নভেম্বর 2025

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। হৃদরোগ ও ফুসফুসের পুরনো জটিলতার সঙ্গে নতুন করে সংক্রমণ যুক্ত হওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর রোববার রাত ৮টায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি কেবিনেই নিবিড় পর্যবেক্ষণে আছেন।

রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের অধ্যাপক সিদ্দিকী বলেন, “ওনার হার্টে স্থায়ী পেসমেকার ও স্টেন্ট আছে। এখন বুকে সংক্রমণের কারণে হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে শক্তিশালী এন্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগামী কয়েকটি রিপোর্ট এলে বোর্ড আবার বসবে।”

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “এই মুহূর্তে অত্যন্ত উৎকণ্ঠার কিছু নেই। সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা চলছে। আলহামদুলিল্লাহ, আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।” তিনি আরও জানান, লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগে আছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিনসের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডে যুক্ত হয়েছেন।

দলের অনেক নেতাকর্মীরা হাসপাতালের সামনে অপেক্ষা করছেন এবং নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman