লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শোক জানালেন শাহবাজ শরিফ

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার বিকেলে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

পাকিস্তান সরকার ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে প্রকাশিত তথ্যে জানানো হয়, এ সময় শাহবাজ শরিফ খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকবইয়ে স্বাক্ষরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী। শোক প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহবাজ শরিফ।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman