লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানে বিক্ষোভ ব্যাপক সহিংস আকার ধারণ করেছে, এখন পর্যন্ত নিহত ৪৫

প্রকাশিত: 09 জানুয়ারী 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৫ জন। নিহতদের মধ্যে কমপক্ষে ৮ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।

আইএইচআর জানায়, বুধবার ছিল চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন। ওই দিন দেশটির বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৩ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মানুষ এবং গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি বিক্ষোভকারী। মানবাধিকার সংস্থাটির দাবি, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মূলত দীর্ঘদিন ধরে ইরানি রিয়ালের মূল্যপতন, লাগামহীন মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেখান থেকেই বিক্ষোভের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে।

বিক্ষোভ দমনে সরকার রাজধানী তেহরানসহ সারাদেশে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এসব পদক্ষেপের পরও বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরানো যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার ক্রমেই বাড়তি চাপে পড়ছে।

সংক্ষিপ্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও এই আন্দোলন এখন রাজনৈতিক অসন্তোষের রূপ নিচ্ছে। দমনপীড়ন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman