লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অভ্যন্তরীণ সন্ত্রাস দমন ও মাদক চোরাচালান বন্ধে আফগান এলিট স্পেশাল পুলিশ কমান্ড GCPSU

প্রকাশিত: 09 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে গঠিত বিশেষ পুলিশ ইউনিট জিসিপিএসইউর (GCPSU) সদস্যদের কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এসব ছবিতে দেখা গেছে, ইউনিটটির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নতুন সদস্যদের, যারা আমেরিকার ফেলে যাওয়া আধুনিক অস্ত্র, সামরিক যানবাহন ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে, যা এক সময় মার্কিনিরা তালেবানের বিরুদ্ধে ব্যবহার করেছিল।

জিসিপিএসইউ’কে আফগানিস্তানের একটি এলিট স্পেশাল পুলিশ কমান্ড হিসেবে তুলে ধরা হচ্ছে। তালেবান প্রশাসনের অধীনে এই ইউনিটের মূল দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক পাচার প্রতিরোধ। তালেবান কর্তৃপক্ষ বলছে, দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় এই ইউনিটকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ইউনিটটির সদস্যরা আধুনিক অস্ত্র ও সামরিক পোশাকে সজ্জিত। বিশেষভাবে নজর কাড়ে মার্কিন নির্মিত হামভি সাঁজোয়া যান, যা ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় রেখে যেতে বাধ্য হয়েছিল। তালেবান এখন এসব যান ও সরঞ্জাম নিজেদের নিরাপত্তা বাহিনীর কাজে ব্যবহার করছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক সরঞ্জাম তালেবানের হাতে আসা শুধু প্রতীকী নয়, এটি বাস্তব নিরাপত্তা সক্ষমতাও বাড়িয়েছে। যদিও তালেবান দাবি করছে, এসব সরঞ্জাম কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা ও অপরাধ দমনের কাজে ব্যবহৃত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের বর্তমান বাস্তবতায় তালেবান প্রশাসন নিজেদের রাষ্ট্রীয় কাঠামো শক্ত করতে নিরাপত্তা বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। জিসিপিএসইউ তারই একটি অংশ, যা ভবিষ্যতে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman