লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমান: সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক যাত্রা

প্রকাশিত: 10 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তারেক রহমান বাংলাদেশের আধুনিক রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। জন্ম ২০ নভেম্বর ১৯৬৫ সালে। শৈশব থেকেই তিনি একটি রাজনৈতিক পরিবেশে বড় হলেও সরাসরি রাজনীতিতে যুক্ত হন তুলনামূলকভাবে পরিণত বয়সে।

তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী কৌশল, সংগঠন শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ের সমন্বয়ে তার ভূমিকা দলের ভেতরে ও বাইরে স্পষ্ট হয়ে ওঠে। ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমানকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়। সে সময় তাকে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় । দীর্ঘ কারাবাস ও নির্যাতনের ফলে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। এই অবস্থায় ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতিতে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একের পর এক মামলাকে বিএনপি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেয়।

লন্ডনে অবস্থানকালেও তারেক রহমান দল থেকে বিচ্ছিন্ন হননি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সাংগঠনিক যোগাযোগ বজায় রাখেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দীর্ঘ প্রবাসজীবনের মধ্যেও তিনি বিএনপির নীতি, আন্দোলন ও রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে তিনি আবারও সরাসরি রাজনীতির মঞ্চে দৃশ্যমান হন। লাখো মানুষের উপস্থিতিতে দেওয়া তার বক্তব্য এবং পরবর্তী সময়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ তার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্লেষকদের মতে, ষড়যন্ত্র, মামলা ও নিপীড়নের মধ্য দিয়েও টিকে থেকে আবার নেতৃত্বের কেন্দ্রে ফিরে আসা তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অধ্যায়ে পরিণত করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman