লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 19 জানুয়ারী 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক আন্দোলন। তরুণদের নেতৃত্বে এমন সংগঠন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের বিদায়ী সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. আবু সাদিক সাদিক কায়েম। অতিথিরা তাদের বক্তব্যে রক্তদানে বাঁধনের দীর্ঘদিনের অবদান তুলে ধরেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।

সাধারণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক মো. মোনতাছির আল মুয়িদ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের ২০২৬ সালের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোনতাছির আল মুয়িদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসানুর রহমান। আগামী এক বছরের জন্য এই কমিটি সংগঠনের দায়িত্ব পালন করবে।

বাঁধনের নেতারা জানান, আগামীতেও রক্তদানের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman